ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস-টমটম সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মাইক্রোবাস ও টমটমের সংঘর্ষে মো. মহিউদ্দিন(১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে রুবি সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। মহিউদ্দিন ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি কর্ণফুলি থানার জোলদা গ্রামের নুর ইসলামের ছেলে।
ইপিজেড থানার এসআই হেলাল উদ্দিন বলেন, সকালে বিমানবন্দর সড়কের রুবি সিমেন্টের সামনে একটি টমটমকে সামনের দিক থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ সময় টমটমে চালকের পাশে বসা পোশাক শ্রমিক মহিউদ্দিন চাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নৌবাহিনীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।