ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবুও প্রাপ্তি দেখছেন মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : সুপার টেনের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানের বড় ব্যাবধানে হেরেছিল বাংলাদেশ দল। সোমবার বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। পরপর দুই ম্যাচ হেরে টি২০ বিশ্বকাপের শেষ চারে খেলার সম্ভাবনা প্রায় শেষ। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে বেশকিছু প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার টি২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে স্টিভেন স্মিথের দলের কাছে নয় বল বাকি থাকতেই ৩ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। তবে ইনজুরি থেকে ফিরে ভালো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। আর সেই সাথে ফিনিশারের ভূমিকায় দারুণ উজ্জ্বল মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি জানান, পরের ম্যাচগুলোতে এর ধারাবাহিকতা দেখতে চান তিনি।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ইতিবাচক যে জিনিসগুলো হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করছে। অনেকদিন পর খেলতে নেমে মুস্তাফিজও ভালো বোলিং করেছে।’
ব্যাটে-বলে নিজেকে ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান। অনেক দিন পর সাবলীল ব্যাট করেছেন মুশফিকুর রহিমও। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ওই সময়টায় ভালো করেছে। মুশফিকও অনেকদিন পর হাতখুলে ব্যাটিং করলো। আমার কাছে মনে হয়েছিল, আজকের ম্যাচটাতে সিনিয়র ক্রিকেটাররা যেমন মুশফিক, রিয়াদ, সাকিব ভালো করবে। এটা আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।’ আগামী ২৩ মার্চ বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
এদিকে বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে দুই বোলারের নিষেধাজ্ঞায় ম্যাচের আগেই টালমাটাল ছিল বাংলাদেশ দল। আর ম্যাচের দিন পেটের পীড়ার জন্য খেলতে পারেননি টুর্নামেন্টে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সবকিছুর প্রভাব মাঠের পারফরম্যান্সে যথেষ্টই পড়েছে। ক্রিকেটারদের শরীরী ভাষাও এদিন অন্যদিনগুলোর মতো তরতাজা ছিল না।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের চেষ্টা ছিল, যতোটুকু পেরেছি দিয়েছি। আসলে মনের ওপর তো জোর করা কঠিন। দুই বোলারকে হারানোর পর আবার তামিমকে না পাওয়া আমাদের জন্য বড় ধাক্কা ছিল। মূল একাদশের তিনজন ক্রিকেটারকে হারানো মানে ছন্দ নষ্ট হওয়া। তারপরও আমরা যথাসাথ্য চেষ্টা করেছি এসব ভাবনা বাইরে রাখার।’