ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের অভাবটা টের পেলেন মাশরাফি

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : ডান পাঁজরের ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে ওই সময় বাঁহাতি এই কাটার মাস্টারের অভাব কোনোরকম অনুভব করতে দেননি আরেক তরুণ ডানহাতি পেসার তাসকিন আহমেদ। সেই থেকে ধারাবহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন তিনি।
কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাসকিনকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও চলমান টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিংয়ের সূচনাটা ডানহাতি এই তরুণ পেসারই করে থাকেন। সোমবার বেঙ্গালুরুতে তাসকিনবিহীন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। আর সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লগিয়েছে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা এবং শেন ওয়াটসন। ফলে তাসসিকনের অভাবটা ভালোভাবেই টের পেয়েছেন ক্যাপ্টেন মাশরাফি।
গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এই তরুণ পেসার। যদিও মাঝে সাইড স্ট্রেনের ইনজুরির কারণে বাংলাদেশ জাতীয় দলে ঠিকমতো খেলতে পারছিলেন না। বাম পাঁজরের ইনজুরিতে প্রায় জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন।
তবে চলতি বছরের জানুযারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ দুটি ম্যাচে মুশফিকুর রহিমের ইনজুরিতে কপাল খুলেছিল ডানহাতি এই তরুণ পেসারের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাসকিন আহমেদকে। শুধু সামনে তরতর করে এগিয়ে যেতে শুরু করেন। এমনকি মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়লেও সেই অভাব মাশরাফিকে অনুভব করতে দেননি তিনি।
মুস্তাফিজকে ছাড়াই টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের বৈতরণী মাশরাফি বাহিনী পার হয়েছিল তাকসিন নামক ২১ বছর বয়সী এক যুবকের কাঁধে চড়ে। অথচ তার পথ চলার পথে এখন বড় বাধা হয়ে দাঁড়ালো আইসিসি।
এদিকে টি২০ বিশ্বকাপে শেষ চারে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। অজিদের বিপক্ষে জিতলে সেমির স্বপ্ন আরো উজ্বল হতো। কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গুলুরুর ম্যাচে বোলার ও ফিল্ডরদের ব্যর্থতায় ৩ উইকেটে হেরেছে টাইগাররা।