ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলো চার ইঞ্চির নতুন আইফোন

Link Copied!

iphoneপ্রযুক্তি ডেস্ক : বিশ্ব বাজারে এলো বহুল প্রত্যাশিত নতুন। চার ইঞ্চির এই আইফোনের মডেল এসই। গতকাল যুক্তরাষ্ট্রে এক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন ফোনটি অবমুক্ত করা হয়।
১৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে আইফোন এসই। এর সঙ্গেই লেদার কেস অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে অ্যাপল। কালো ও মিডনাইট ব্লু রঙে কেসটি পাওয়া যাবে।
ছোট স্ক্রিন ও সস্তার আইফোনের দাবি মেটাতে আইফোন-এসই নিয়ে এসেছে অ্যাপল। এই ফোনের ফিচার আইফোন সিক্সের মতো হলেও ডিজাইন ও বাকি সব কিছু আইফোন ফাইভের মতো।
প্রায় আইফোন ফাইভের মতো দেখতে আইফোন এসই পাওয়া যাবে নতুন রোজ গোল্ড রঙেও। আইফোন সিক্সের অ্যাপল এ৯ এসওসি ও এম৯ মোশন কোপ্রসেসর, ১২-মেগাপিক্সেল আইসাইট (রিয়ার) ক্যামেরার ফোরকে ভিডিও সাপোর্ট, ব্লুটুথ ৪.২, উন্নত ওয়াই-ফাই ও এলটিই, নতুন মাইক্রোফোন ও টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যাপল পে সাপোর্ট থাকছে এই ফোনে।
ফোনটির মূল্য ধরা হয়েছে ৩৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩১ হাজার ৩৩৮ টাকা।