ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

sisuরাজশাহী প্রতিনিধি : মহানগরীতে ড্রেনের ভেতর থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর হেতেম খাঁ পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকালে ড্রেনের ভেতর একটি নবজাতক কন্যা শিশুর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ড্রেনের মধ্যে নবজাতকের মরদেহ ফেলে যাওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।