প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের ১০ তম জন্মদিন আজ। ২০০৬ সালের ২১ মার্চ টুইটারের কিচিরমিচির শুরু হয়।
১৪০ টি শব্দে অনেকেরই মনের কথা উঠে আছে টুইটারে। এদের মধ্যে সেলিব্রেটিদের সংখ্যাই বেশি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে টুইটার।১০ বছরের জন্মদিনে সারা বিশ্বে আজ টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি ।
এই সময়কালে শুধু যে টুইটার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, তাই নয় । বয়সের ভারে চেহারায় পরিবর্তন এসেছে অতি পরিচিত সেই নীল পাখির শরীরেও। ঠিক যেন ডিম ফুটে সদ্য বেরনো পাখির ছানা থেকে আজকের পূর্ণবয়স্ক এক পাখি।
১০ বছরের জন্মদিনে একদিকে যেমন শুভেচ্ছা এসেছে অগুনতি শুভানুধ্যায়ীর কাছ থেকে, তেমনই ‘স্পেশাল দিনে’ নিজেকে উইশ করতে ভোলেনি সে নিজেও।

