দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরে বালুবাহী ট্রাক উল্টে চালক মো. মুসা (৪০) এবং হেলপার রুহুল আমীন (১৯) নামে দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়করে কাশিপুর যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত মুসা এবং রুহুল আমীন কুষ্টিয়া ভেড়ামারা এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার এসআই আব্দুস সামাদ জানান, সোমবার সকালে পঞ্চগড় জেলার ভোজনপুর এলাকা হতে ট্রাকে করে বালু নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে দিনাজপুর-ফুলবাড়ী সড়করে কাশিপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় চালক মো. মুসা এবং হেলপার রুহুল আমীন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

