ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

Link Copied!

foridgonjচাঁদপুর প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বিকেলে ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ১৪টি ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪টি ইউনিয়নের প্রার্থীরা হলেন-বালিথুবা পশ্চিম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পাটওয়ারী, বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. শারাফাত উল্যা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি স ম জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাছ ভূঁইয়া।
এছাড়া পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সম্পাদক সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন বাচ্চু, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ইসকান্দার মিয়া।
উল্লেখ্য, ১৫ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে হাজীগঞ্জের ১১টি এবং ফরিদগঞ্জের ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি। ফলে ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষদিন, যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।