ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পলককে সংবর্ধনা দিচ্ছে আইসিটি সংগঠন

Link Copied!

polokপ্রযুক্তি  ডেস্ক : সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ওয়েবসাইটে ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের সাথে তার নাম প্রকাশ করেছে। এজন্য প্রতিমন্ত্রীকে আজ শুক্রবার কারওয়ান বাজারের বিডিবিএল ভাবনের বেসিস কার্যালয়ে সংবর্ধনা দেয়া হবে।
যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করেছে দেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।
পলকের নেতৃত্বগুণ, পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করেছে ওয়াল্ড ইকোনমিক ফোরাম।
এই নির্বাচনের ফলে জুনাইদ আহমেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং উক্ত ফোরাম নির্বাচিত ব্যক্তিবর্গের অনন্য উদ্যোগে সহযোগিতা করবেন।