ময়মনসিংহ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ কেলেংকারির ঘটনায় সরকার বিব্রত অবস্থায় পড়েছে। এ ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করে উদারতা দেখালেও তিনি এ ঘটনার দায় এড়াতে পারেন না।’
মন্ত্রী বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় চারলেন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, চার লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক শামসুল আলম, সেনাবাহিনীর প্রকল্প ম্যানেজার মেজর মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীরজনক বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগদেন।

