ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’পক্ষের উত্তেজনা, মহাসড়ক অবরোধ

Link Copied!

aborodফরিদপুর প্রতিনিধি : জেলার ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার বেলা পৌণে ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। সোমবার রাতে ভাঙ্গা পৌরসভার নির্বাচনে অংশ নেয়া দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ অবরোধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মেয়র প্রার্থী আবুল ফয়েজ মো. রেজার সমর্থকরা অপর প্রার্থী জাফর মুন্সির সমর্থক রেজাউল হোসেনকে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। এ সময় জাফর মুন্সির নির্বাচনী কয়েকটি অফিসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এর সূত্র ধরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের সোমবার রাতেই কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর এ ঘটনার জের ধরে ভাঙ্গা পৌর এলাকাসহ আশপাশের এলাকায় সকাল থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কার ব্যাপক উত্তেজনা সৃষ্টি। এ সময় মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর জেলা সদর ও পার্শ্ববর্তী জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে এ অবরোধ সৃষ্টি করায় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, আগামী ২০ মার্চ ভাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।