ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মাসে মোবাইল গ্রাহক কমেছে ২৬ লাখ

Link Copied!

simনিজস্ব প্রতিবেদক : জানুয়ারি মাসের ধারাবাহিকতায় মোবাইল সিমের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ফেব্রুয়ারি মাসেও কমেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম দুই মাসে ২৬ লাখ ৩৫ হাজার সক্রিয় সিম কমেছে। তবে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে। বেড়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহকও।
সোমবার প্রকাশিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান থেকে এ সব তথ্য জানা গেছে। খাত স্বংশ্লিষ্টদের মতে আঙুলের ছাপ পদ্ধতিতে (বায়োমেট্রিক) সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন শুরুর পরই মোবাইল ফোনের গ্রাহক কমতে শুরু করলো।
গত ১৬ ডিসেম্বর থেকে দেশে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিটিআরসির পরিসংখ্যান মতে, ফেব্রুয়ারি মাসে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার। জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার।
ফেব্রুয়ারিতে অন্য অপারেটরদের গ্রাহক কমলেও টেলিটকের গ্রাহক বেড়েছে ৪৬ হাজার। জানুয়ারিতে কোম্পানিটির গ্রাহক ছিল ৪২ লাখ ১১ হাজার । ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ৪২ লাখ ৫৭ হাজার। অন্য অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক কমেছে বাংলালিংকের। ৪ লাখ ৮ হাজার কমে ফেব্রয়ারিতে এ অপারেটরের গ্রাহক হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার। গত মাসে রবির গ্রাহক ২ লাখ ৪২ হাজার ছিল কমে এখন দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ ৫৩ হাজারে। ফেব্রুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৩২ হাজার। জানুয়ারির তুলনায় কমেছে ৭২ হাজার। ফেব্রুয়ারিতে এয়ারটেলের গ্রাহক ছিল এক কোটি ৩ লাখ ৫১ লাখ। প্রতিষ্ঠানটির গ্রাহক কমেছে এক লাখ ৫৯ হাজার। ফেব্রুয়ারিতে সিটিসেলের গ্রাহক কমেছে ৩৪ হাজার। গত মাসের দেশের সবচেয়ে পুরনো সিডিএমএ প্রযুক্তির এ অপারেটরের গ্রাহক হয়েছে ৮ লাখ ৩৩ হাজার।
এদিকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ২১ লাখ ৫০ হাজারের ইন্টারনেট গ্রাহক বেড়েছে। ফেব্রুয়ারির শেষে মোট ইন্টারনেট গ্রাহক হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ১৭ হাজার।
বৃদ্ধির প্রায় পুরোটাই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর অবদান। জানুয়ারিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীই সংখ্যা ছিল ৫ কোটি ৩৪ লাখ ৩১ হাজার । ফেব্রুয়ারিতে এ সংখ্যা বেড়ে হয়েছে ৫ কোটি ৫৫ লাখ ১২ হাজার। অন্যান্য ইন্টারনেট গ্রাহক (ওয়াইম্যাক্স, আইএসপি ও পিএসটিএন) ৬৯ হাজার বেড়েছে।