
বান্দরবানের বালাঘাটায় পাহাড়ী তুলা চাষ গবেষণা কেন্দ্রে আয়োজিত কর্মশালায় বক্তব্য দিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। পাশে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
সংবাদ বিজ্ঞপ্তি : বান্দরবানের বালাঘাটায় গত ১২ মার্চ শনিবার ‘পাহাড়ের ঢালে ধান-তুলা আন্তঃচাষের মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ী তুলা চাষ গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিক্তি সচিব মো. নাসিরুজ্জামান, বান্দরবানের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর (ক্রপস) ড. মো. আব্দুর রাজ্জাক এবং অধ্যাপক ড. আব্দুল হামিদ। অতিথিরা পার্বত্যাঞ্চলে তুলা চাষ বৃদ্ধির মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং এ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন করণীয় ও নির্দেশনা প্রদান করেন।

চাষিদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করছেন অতিথিবৃন্দ
তুলা উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। কর্মশালা শেষে স্থানীয় চাষিদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

