ঢাকাSunday , 13 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোনোভোর ল্যাপটপে ২ বছরের ওয়ারেন্টি

Link Copied!

laptopপ্রযুক্তি ডেস্ক : বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর দেশে অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ক্রেতাদের জন্য নিয়ে এলো অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি অফার। বর্তমান এক বছরের ওয়ারেন্টির সাথে আরও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি যোগ হয়ে মোট ২ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতা।
এই অফার উপভোগ করার জন্য ক্রেতাকে লেনোভো ল্যাপটপটি কেনার সাত দিনের মধ্যে www.lenovopromo.net এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে ।১ মার্চ থেকে ৩১ মার্চ এর মধ্যে ক্রয়কৃত লেনোভো ল্যাপটপের জন্য এই অফার প্রযোজ্য এবং রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র এন্ড ইউজারের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য। কোনো কর্পোরেট ইউজার এই অফারের আওতাভুক্ত নয়।
অনুমোদিত পরিবেশক দ্বারা আমদানিকৃত নোটবুক এর ক্ষেত্রেই এই অফার কার্যকর থাকবে । যে মডেল গুলোর জন্য এই অফার প্রযোজ্য সেগুলো হচ্ছে : G4045, G4030, G4080, G5080, IP100, IP300, Yoga 500, Y5070, Yoga 3Pro, Z5170 ।