প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট (ডিএসএলআর) প্রযুক্তিতে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় প্রথম দিকে পিঁছিয়ে ছিল। কিন্তু ডিএসএলআর ক্যামেরা গুলো যখন মিরর লেস হয়ে বাজারে আসা শুরু করল, তখন সনির দাপট আবার ফিরে এল। দু’বছর আগে সনি ক্যামেরা বাজারে নিয়ে আসে এ৬০০০।
এই ক্যামেরাটি সুলভ মূল্যে বিক্রি হয়। সনি দাবি করে, দু’বছর আগে পৃথিবীর সবচে বেশি বিক্রিত মিররলেস ক্যামেরা ছিল এই মডেলের ক্যামেরাটি।
২৪.২ মেগা পিক্সেলের এই ক্যামেরাতে রয়েছে এপিএস-সি সেন্সর, বায়ন্জ এক্স প্রসেসর। প্রতি সেকেন্ডে ১১ টি ফ্রেম করতে সক্ষম ক্যামেরাটি। আইএসও রেঞ্জ ৫২ হাজার পর্যন্ত। ৪কে ভিডিও ধারণ করা যায় ৩৫ মিলিমিটার ফরমেটে।
এ৬০০০ ক্যামেরা ছবি এবং ভিডিও ধারণ করার জন্য অতুলনীয়। এতে রয়েছে ৪ডি ফোকাস। সনির ভাষ্য মতে, এই ফোকাস দিয়ে ৫০০ সাবজেক্টকে প্রতি সেকেন্ডে মার্ক করা যায়। এই ক্যামেরাটির অটোফোকাস সিস্টেম খুব দ্রুত কাজ করে। সনির রয়েছে বেশ কয়েকটি মাউন্ট লেন্স। ১৬ থেকে ৭০ মিলিমিটার এবং ৭০ থেকে ২০০ মিলিমিটারের জুম লেন্স ব্যবহার করার সুযোগ রয়েছে এই ক্যামেরাতে। মিররলেস হওয়াতে অন্যান্য ডিএসএলআরের তুলনায় ক্যামেরাটি ওজনে হালকা।
সনির নতুন মডেল এ ৬৩০০ তে রয়েছে আলট্রা এইচডি (৩৮৪০x২১৬০) পিক্সেলস। যা ৪কে ভিডিও ধারণের জন্য শুধু সনির ক্যামেরাতেই পাওয়া যায়। মিররলেস ক্যামেরার মধ্যে সনির রয়েছে এ৭আর ২ এবং এ৭এস২।এই ক্যামেরা গুলো ফুল ফ্রেমের।
সনি এ৬০০০ ক্যামেরার বডির মূল্য এক হাজার ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৮০ হাজার টাকা।

