ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজতে আসামির আত্মহত্যার চেষ্টার পর মৃত্যু

Link Copied!

suisiedঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপা থানায় পুলিশ হেফাজতে কাজল মণ্ডল নামে এক আসামি আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
শুক্রবার সকালে থানা হাজতের মধ্যে এ ঘটনা ঘটে। কাজল মণ্ডলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামে।
পুলিশ জানায়, সকালে থানা হাজতের মধ্যে গলায় লুঙ্গি পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। দুপুরে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গত রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তার নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলায় ওয়ারেন্ট আছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম।