ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : ট্রেনের নিচে কাটা পড়ে মো. মাসুদ রানা (৩৮) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বাড়ি যাওয়ার পথে রাজধানীর বনানী রেলগেটে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে।
নিহতের স্ত্রী জানিয়েছেন, তিনি ঢাকার টঙ্গী পূর্বটেকপাড়া এলাকায় বসবাস করতেন। ওই এলাকায়ই রিকশা চালাতেন। বাড়ি যাওয়ার পথে বনানী রেলগেট ট্রেনের নিচে পড়ে যায়। তখন তার এক হাত ও এক পা কাটা পড়ে। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনানীর সিরাজ খালেদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। তারপরও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসাপাতালে পাঠানো হয়। কিন্তু বিকেল পৌনে ৩টায় সেখানে মারা যান মাসুদ রানা।