ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হংকংকে হারালো আফগানিস্তান

Link Copied!

afghanistanস্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে সুপার টেনের খেলা সম্ভাবনা জোরালো করল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে নাগপুরে হংকংকে ৬ উইকেটে পরাজিত করেছে আফগান শিবির। টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে বি গ্রুপ থেকে সুপার টেনের যাওয়ার জোর সম্ভাবনা এখন আফগানিস্তান ও জিম্বাবুয়ের। দুই দলই দুটি করে জয় পেয়েছে। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। যারা জিতবে তারাই চলে যাবে সুপার টেন পর্বে। ফলে বি গ্রুপ থেকে বিদায নিশ্চিত হল স্কটল্যান্ড ও হংকংয়ের।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে হংকং। জবাবে দুই ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৩৭ বলে ৩৫ রান করেন আরেক ওপেনার নূর আলী জাদরান।
মোহাম্মদ নবী ও নজীবুল্লাহ জাদরান করেন সমান ১৭ রান। হংকংয়ের হয়ে ক্যাম্পবেল দুটি, নাদিম আহমেদ একটি করে উইকেট লাভ করেন। ব্যাট হাতে ১৭ রান ও বল হাতে ৪ ওভারে ২০ রানে চার উইকেট নেয়া আফগানিস্তানের মোহাম্মদ নবী জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল হংকংয়ের। উদ্বোধনী জুটিতে অ্যাটকিনসন ও ক্যাম্পবেল ৪০ রান জমা করেন। কিন্তু ২৪ বলে ২৭ রান করা ক্যাম্পবেলের বিদায়ের পর ভাঙন শুরু হয় দলটির।
মিডল অর্ডারে অংশুমান রাথ ছাড়াই কেউ আশা জাগাতে পারেননি। রাথ ৩১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার অ্যাটকিনসনের ১৬ রানই উল্লেখযোগ্য স্কোর। আফগানিস্তানের সেরা বোলার মোহাম্মদ নবী একাই চার উইকেট নেন মাত্র ২০ রানের বিনিময়ে।
আগামী ১২ মার্চ বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। একই দিন রাতে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে হংকং ও স্কটল্যান্ড।