ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Link Copied!

Guli-রাজশাহী প্রতিনিধি : জেলার চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবৃদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা সদরের মিয়াপুর গ্রামের কাইক সরুর ছেলে সাহেব আলী (৩০) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে ময়দুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাওথা এলাকার আফজাল হোসেনের সঙ্গে তার মামা কাকড়ামারি গ্রামের বাসিন্দা মাহবুর রহমানের মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি তারা একে অপরকে খুনেরও হুমকি দেন। বিষয়টি নিয়ে দুই মাদক ব্যবসায়ীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল।
এ ঘটনার জের ধরে আজ সকালে আফজাল হোসেন তার সমর্থকদের নিয়ে মাহবুর রহমানের বাড়িতে যান। এসময় মাহবুর বাড়িতে ছিলেন না। এর কিছুক্ষণ পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে ময়দুল ও সাহেব আলী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের মালিক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।