ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কারখানায় আগুন, বিদেশিসহ দগ্ধ ৪

Link Copied!

Fireঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদর উপজেলার অচিন্তনগর তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে আগুনে চার ব্যক্তি দগ্ধ হয়েছে। দগ্ধদের একজন বিদেশি নাগরিক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতরা হলেন- বিদেশি নাগরিক ফ্র্যাংক সেভিন, সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শাহাজান মোল্লার ছেলে জালাল হোসেন, একই গ্রামের মশারফ হোসেনের ছেলে মনির জান (৩০) ও ঢাকা জেলার সলেমানের ছেলে জোবায়ার হোসেন (২৫)।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, সকালে চায়না-বাংলাদেশ যৌথ তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কন্টিনার বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় চায়না নাগরিকসহ ৪ জন আগুনে পুড়ে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চায়না নাগরিক ফ্রাংক সেভিন ও মনিরজানের অবস্থা আশঙ্কাজনক।
ওই কারখানার টেকনিশিয়ান খালিদ হোসেন জানান, এ আগুনে তাদের ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
উল্লেখ্য, তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে পাটকাঠি জ্বালিয়ে ছাই তৈরির করে বিদেশে রপ্তানি করা হতো। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।