ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান দলকে এটিএফআই প্রধানের হুমকি

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের আসা নিয়ে বেগ পোহাতে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। বিশ্বকাপ খেলতে পাকিস্তান চেয়েছিল নিরপেক্ষ ভেন্যু। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাতে নারাজ।
এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতে খেলতে নিরাপত্তার শর্ত বেঁধে দেয়। এতে প্রস্তুত আইসিসি। কিন্তু ভারত কি সেটা মেনে নিতে প্রস্তুত? প্রথমে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। ওখনকার নেতাদের হুমকি-ধুমকিতে ম্যাচটি সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে আনা হয়।
পাকিস্তানও অবশ্য চেয়েছিল কলকাতায়, না হয় মোহালিতে। তাই সবই ঠিক ছিল। কিন্তু বৃহস্পতিবার অ্যান্টি-টেররিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়ার (এটিএফআই) জাতীয় সভাপতি বীরেশ সানদিল্যের হুমকিতে ফের শঙ্কা জেগেছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। পাকিস্তান আসলে নাকি ইডেনের পিচ খুঁড়ে ফেলবেন তারা।
এটিএফআই-এর জাতীয় সভাপতি বীরেশ সানদিল্য বলেন, ‘পাকিস্তানকে ভারতের মাটিতে আতিথ্য দেয়ার মানে হচ্ছে, সাম্প্রতিক আক্রমণে শহীদ বীর যোদ্ধাদের অপমান করা। যে কোনো মূল্যেই হোক, এই ম্যাচটি আমরা হতে দেব না। প্রয়োজনে ইডেনের পিচ খুঁড়ে ফেলব। এর জন্য প্রতিবাদ করা হবে।’