ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিম রানে ফেরায় বাংলাদেশ চাঙ্গা

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক : তামিমের ফেরার ম্যাচে জয়ের পাশাপাশি বাংলাদেশ দল অনেকটা মানসিকভাবেও চাঙ্গা হয়েছে। তবে ধর্মশালায় গিয়ে প্রতিপক্ষকে নিয়ে টিম বাংলাদেশের যতটা না চিন্তা তার চেয়ে বেশি চিন্তায় ছিল প্রতিকূল পরিবেশের। পরিস্থিতি, পরিবেশ, সময়, ক্লান্তি সব কিছুই ছিল বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে ধর্মশালা। গরম থেকে কনকনে ঠান্ডা। সঙ্গে উচ্চতা জনিত সমস্যা। শ্বাসকষ্ট। আর এরসঙ্গে যেটা চেপে বসেছিল সেটা হল এশিয়া কাপ খেলার ক্লান্তি।
এই সবকিছুকেই যেন ছাপিয়ে গেলেন তামিম ইকবাল খান। হয়তো বিশ্বকাপের আসর থেকেই ফিরে পেলেন তার চেনা ছন্দ। এ থেকে সতীর্থরাও উদ্ভুদ্ধ হবেন নিজ নিজ পারফরমেন্সে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তামিম। কিন্তু মুস্তাফিজুর চোটে দলে ডাক পড়ে আর দেশমাতৃকার টানে সদ্যজাত শিশুকে রেখেই উড়াল সুদূর মালয়েশিয়া থেকে।
ভীষণ মারকুটে ব্যাটসম্যান তিনি। নিজের দিনে বোলারদের এলোমেলো করে দিতে তার জুড়ি নেই। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে সেই তামিমের ব্যাটই নাকি চার বছর ধরে নিষ্প্রভ ক্রিকেটের শর্টার ফরম্যাটে! ২০১২ সালের ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত ৮৮ রানের পর টি-টোয়েন্টিতে তামিমের ব্যাট খুব কমই হেসেছে।
সেই তামিমই আজ দারুণ উজ্জ্বল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হল্যান্ডের বিপক্ষে চড়াও তামিম। মারমুখী মেজাজে তিনি চার বছর পর তুলে নিয়েছেন আরও একটি ফিফটি।
এই ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি তামিমের রানে ফেরা। আজ সৌম্য সরকারকে নিয়ে ওপেন করতে নেমে ৫৮ বলে করলেন অপরাজিত ৮৩। উল্টোদিকে কিন্তু আর কেউ তেমনভাবে ভরসা দিতে পারেনি দলকে। তিনি একাই টানলেন অনেকটা। পাকিস্তান প্রিমিয়র লিগে অবশ্য তামিমে ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি।
ম্যাচ শেষ তামিম বলেন, ‘ব্যাটিং নিয়ে আমি অনেক কাজ করেছি। আর সেটা দলের কাজে লেগেছে এটাই প্রাপ্তি। আমি বাড়তি কিছুই করিনি। পিপিএল-এ ভাল ব্যাট করাটা আত্মবিশ্বাস দিয়েছে।’ তবে তামিম মনে করছেন দলের এই রানটা জয়ের জন্য কম ছিল। আরও ১৫-২০ রান বেশি করতে হবে। তবে তামিম কৃতিত্ব দিচ্ছেন দলের পেসারদের। বলেন, ‘ওরা খুব ভাল বল করেছে। আমরাও ভাল করেছি। বিশেষত তাসকিন। শেষ দিকে ওদের বোলিংয়ের জোড়েই জিতে গেলাম।’
দ্রুতই তামিমে উজ্জীবিত হয়ে দলের সবাই জ্বলে উঠবেন আপন মহিমায় এটাই কাম্য।