ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চোরাই ওষুধ উদ্ধার, আটক ১

Link Copied!

Arrestরাজশাহী প্রতিনিধি : জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর থেকে দুই লাখ টাকার সরকারি চোরাই ওষুধসহ টিুট (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে র‌্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল তাকে আটক করে। আটক টিটু বিদিরপুর এলাকার বদরুল আলমের ছেলে। বর্তমানে তাকে র‌্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেল তিনটার দিকে এ ঘটনায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার বিদিরপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এসময় দুই লাখ টাকার সরকারি চোরাই ওষুধসহ টিটুকে আটক করা হয়। এর মধ্য অ্যামোক্সোসিলিন সিরাপ, প্রক্সোসিলিন ট্যাবলেট এবং ওমিপ্রাজল ট্যাবলেট রয়েছে। প্রতিটি ওষুদের মোড়কে ‘সরকারি ওষুধ, ইহা বিক্রয়ের জন্য নহে’ উল্লেখ রয়েছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু র‌্যাবকে জানায়, ওষুধের মোড়ক থেকে সরকারি ওষুধ লেখা মুছে ফেলে তা স্থানীয় বাজারে বিক্রি করা হতো। তবে এই চক্রের সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে মুখ খোলেনি টিটু। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম।