ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাংকিংয়ে পেছালেন সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিত হয় এশিয়া কাপের ১৩তম আসর। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের কাছে প্রত্যাশাটা বেশিই ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ফর্মহীনতার সঙ্গে লড়তে থাকা সাকিব সেই প্রত্যাশা পূরণে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এশিয়াসেরার লড়াইয়ের টুর্নামেন্টে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। যে কারণে টি-২০ ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে গেলেন সাকিব। আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় সাকিবের অবস্থান ২৫তম। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৪৩।

এদিকে টি-২০ অলরাউন্ডের তালিকায় শেন ওয়াটসনের পেছনে রয়েছেন সাকিব। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সংগ্রহ ৩৪০ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঞ্চয় ৩৩৯। তার মানে, ওয়াটসনের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে সাকিব।