ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও ছিটকে গেলেন কাকা

Link Copied!

kakaস্পোর্টস ডেস্ক : চলমান মাসের শেষের দিকে দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ মার্চ উরুগুয়ে ও ৩০ মার্চ প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন কাকা। কিন্তু ইনজুরি নামক ঘাতক তাকে ছিটকে দিয়েছে দল থেকে। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন রবার্তো ফিরমিনো।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল লিভারপুলের হয়ে চলতি মৌসুমে দারুণ সময় পার করছেন ফিরমিনো। ৩৬ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৮ গোল। তার চেয়েও বড় কথা, দলের প্লেমেকারের কাজটা ভালোই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের ২৪ বছর বয়সী এই তারকা।
এ ছাড়া ব্রাজিলের হয়ে ১১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ফিরমিনো। জাতীয় দলের হয়ে চারটি গোলও করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
এদিকে অনুশীলনের সময় উরুতে মারাত্মক চোট পেয়েছেন কাকা। এর জন্য আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) রিয়াল সেলের বিপক্ষে ‍অরলান্ডো সিটির হয়ে খেলতে পারেননি এসি মিলানের সাবেক এই প্লেমেকার। জাতীয় দল থেকেই আপাতত বাইরে চলে গেলেন কাকা।