ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Link Copied!

Dead Bodyপটুয়াখালী প্রতিনিধি : জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনয়িন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশ্রাফ ফকির নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের সিদ্দিকের বাজার সংলগ্ন আব্দুল বারেকের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশ্রাফ ফকির সামসুল হক ফকিরের খালাত ভাই।
স্থানীয়রা জানান, রাতে আব্দুল বারেকের বাড়িতে আ.লীগ মনোনীত প্রার্থী সামসুল হক ফকিরের পূর্ব নির্ধারিত উঠান বৈঠক ছিল। এ বৈঠককে কেন্দ্র করে ওই এলাকায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহাঙ্গীর উল্লার কর্মী সমর্থকদের সঙ্গে সামসুল হক ফকিরের কর্মী সমর্থকরা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় আশ্রাফ ফকিরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাউফল থানার ভারুপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ জ ম মাসুদুজ্জমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।