পঞ্চগড় প্রতিনিধি : জেলার তেঁতুলিয়ায় আব্বাস আলী (২০) নামে এক ট্রাক্টর চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ভজনপুর বাজার বাসস্ট্যান্ডের পাশে একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্বাস ওই উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার তবিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় ট্রাক্টর চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তেঁতুলিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই লাশের পাশ থেকে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র রায় জানান, ট্রাক্টর চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

