ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০

Link Copied!

Songhorsho Bograহবিগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার সুলতানশী গ্রামে রাস্তা দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার সকাল ১১টার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার সুলতানশী গ্রামের রাস্তা নিয়ে মৃত তালিব হোসেনের ছেলে আলতাফ আলীর সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে রাস্তা দখল নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়।
সংঘর্ষে ছালেক মিয়া (৪৫), কুদরত আলী (৩০), জলিল মিয়া (৪৫), আলতাফ আলী (৪৫), মনোয়ার বেগম (৫০), আজিজুল (৭৭), হেনা বেগম (৪৫), দুলাল মিয়া (৩৫), আব্দুল আজিজ (৪০), সাজিদ মিয়া (৩০), মোহন মিয়াসহ (১৮) ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।