ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়লেন মাশরাফিরা

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার নাগপুরে জিম্বাবুয়ে ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। ঠিক পরের দিন বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। ধর্মশালায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।
বাছাইপর্বের ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ওমান, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড। ১১ ও ১৩ মার্চ ধর্মশালায় আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে লড়াইয়ে নামবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাংলাদেশকে বাছাইপর্ব উত্তীর্ণ হতে হবে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোমবার সকাল দশটা ১০ মিনিটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে জেট এয়ারওয়েজে উড়াল দেন মাশরাফি-সাকিবরা। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা যাবে বাংলাদেশ ক্রিকেট দল।