ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলের জয়, হারল ম্যানইউ

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রোববার দুই ধরনের স্বাদ পেয়েছে অন্যতম দুই সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। অপর ম্যাচে নরউইচের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ম্যানইউ।
এই হারে ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা লিভারপুল রয়েছে ঠিক পরের অবস্থানে। অল রেডসদের ঝুড়িতে সংগ্রহ ৪৪ পয়েন্ট। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট ঝুলিতে জমা করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লেস্টার সিটি।
লন্ডনের সেলহার্ট স্টেডিয়ামে শুরুতে অবশ্য পিছিয়ে ছিল লিভারপুল। ৪৮ মিনিটে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড় লেডলির গোলে পিছিয়ে পড়ে তারা। ম্যাচে ঘুরে দাঁড়াতে বেশ খানিকটা সময় লেগেছে লিভারপুলের। ৭২ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন বেনতেকে।
অপরদিকে তুলনামূলক দুর্বল দল নরউইচ সিটি চমকে দিয়েছে ম্যানইউকে। দ্য হাউথ্রোন স্টেডিয়ামে ৬৬ মিনিটে নরউইচের তারকা সলোমন রনডন গোলই হতাশা ডেকে এনেছে ম্যানইউ শিবিরে।