ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর কাসেমের আপিলের শুনানি পুনরায় করার দাবি

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইমলাম।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘একাত্তরের গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার, বিচারবিভাগ ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘এই মামলার রায় কী হবে তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমি অনুধাবন করতে পেরেছি। তার বক্তব্যের মধ্যে এটা অনুধাবন করেছি যে, এই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘এরপরও যদি মামলার রায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে সবাই ভাববে, সরকার চাপ দিয়ে এই কাজ করিয়েছে। তাই আমি দাবি জানাচ্ছি যে, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করা হোক।’
কামরুল বলেন, ‘বাংলাদেশে ৪৫ বছরে অনেক বিচারপতি এসেছে আর গেছে, কিন্তু কেউ তার মত এত অতিবক্তব্য দেয়নি। তার অতিকথনে সুধি সমাজের মানুষেরা জিহ্বায় কামড় দিচ্ছেন। তাই তাকে অতিকথন থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আর তা না হলে সরকারকে নতুন করে বিকল্প চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করছি।’
এটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির সঙ্গে একই সুরে কথা বলা শুরু করেছেন- এ মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করা। কিন্তু তিনিও একই সুরে কথা বলছেন। কোথায় যাব? আমরা সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে যে, আমরা কারো সমালোচনা করার জন্য এখানে বসি নাই। আমরা এই বিচারের (মীর কাসেমের) দাবিতে এখানে বসেছি। মীর কাসেম আলীর বিচারের বেলায় কেন এত প্রশ্ন! মীর কাসেম আলী আজকে মৃত্যুদণ্ডের আসামিদের ন্যায় কারাগারের কনডেম সেলে আছেন। কিন্তু তার অর্থ বাহিরে সক্রিয়, তার বিরাট কর্মী বাহিনী সক্রিয়। যার ফলশ্রুতিতে আজকে তার রায় নিয়ে এত কথা উঠছে।’
সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, ‘এই রায় নিয়ে এই শঙ্কা এখন একটি সংকটে পরিণত হয়েছে। তবে এই সংকট আমাদের সৃষ্ট নয়। সংকট সৃষ্টি করেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি। এটাই আমাদের দুঃখ।’ রায়ের আগে প্রধান বিচারপতি যদি এমন কথা বলেন তাহলে জাতি কোথায় যাবে বলে প্রশ্ন তোলেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি শামসুল হুদা, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কর্নেল (অব) আবু ওসমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুফিদুল হক, এড. জিয়াদ আল মামুন, অধ্যাপক মুনতাসির মামুন প্রমুখ।