ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএইচটিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

Link Copied!

songgarsoবরিশাল প্রতিনিধি : বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে শেবাচিম সংলগ্ন বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে মোক্তার হোসেন (২০) নামে একজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আসলাম হোসেনের অনুসারী এক ছাত্রকে অপর দলীয় নেতা আরিফ হোসেনের এক সমর্থক মারধর করে। ওই ঘটনার জের ধরে রাত ১২টার দিকে আসলাম এবং আরিফ সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ হয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে আসলাম জানান, ভুল বোঝাবুঝির কারণে ক্যাম্পাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।