ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কাউন্সিলে সরকারের বাধা নেই

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার অনুমতিতে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কাউন্সিল করার জন্য কোনো জায়গা দেয়া হচ্ছে না বলে বিএনপির নেতারা দাবি করেছিলেন। সরকার বাধা দিলে জায়গা পেলেন কীভাবে? আসলে কাউন্সিল করার জন্য তারা (বিএনপি) নিজেরাই জায়গা ঠিক করতে পারেনি। তাদের মধ্যে নানা জনে নানা মত। কোথায় সম্মেলন করবে সেটা বিএনপিই এত দিন ঠিক করতে পারেনি।’
বিএনপির নেতাদের মধ্যে সততা, সাহস ও কমিটমেন্টে অভাব আছে বলেই দলের এ অবস্থা বলেও মন্তব্য করেন কাদের।
বিএনপির প্রার্থীরা ১৬২ ইউপিতে দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘আপনারা (বিএনপি) প্রার্থী খুঁজে পাচ্ছেন না। আর বলছেন, বাধা দেয়া হচ্ছে। নির্দিষ্টভাবে বলুন, কোথায় কোথায় আপনাদের প্রার্থী হতে বাধা দেয়া হচ্ছে?’
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।