ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের পরিণতি হবে মুসলিম লীগের মতো

Link Copied!

Khandaker-mahbubনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে বর্তমানে একটিই সমস্যা, তা হলো ক্ষমতাসীন নেত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ। হাসিনার একটি নীতি হচ্ছে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে।
‘কিন্তু তিনি জানেন না জোর করে ক্ষমতায় থাকলে জনগণের ধিক্কার নিয়ে বিদায় নিতে হবে। তখন আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের মতো ভয়াবহ‌।’
শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা।
‌‘ইউপি নির্বাচনে শেষ বুলেটটি থাকা পর্যন্ত এর ব্যবহার করতে হবে’ প্রসাশনের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের এমন নির্দেশের প্রেক্ষিতে খন্দকার মাহবুব বলেন, ‘এই বুলেটটি কার বুকে যাবে? বিএনপির বুকে, না-কি আওয়ামী ভোটডাকাতদের বুকে?’
ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমিয়ে দেয়া হবে, ইসির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা যাতে নির্বিঘ্নে ভোটডাকাতি করতে পারে সে জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।’
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও বিএনপির নির্বাচনে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে গিয়ে তৃণমূলের নেতা-কর্মী ও বিশ্ববাসীকে দেখাতে চাই এই আওয়ামী লীগ কী ভয়ানক দল। আর তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ডাক আসবে তাতে তৃণমূলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়বে।’
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল, এখানে যোগ্য নেতা-কর্মীর অভাব নেই। তাই পদ না পেলে কারো হতাশ হওয়ার কারণ নেই। আমি মনে করি, দেশনেত্রী খালেদা জিয়া ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নেতৃত্বের সুযোগ দেবেন।’
আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা পরিষদের সভপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা শোয়াইব আহমেদ প্রমুখ।