ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের জয়ে খালেদা জিয়ার অভিনন্দন

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পরপরই টাইগারদের এ অভিনন্দন জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের বরাত দিয়ে তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। জয়ের পরপরই গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।

বিবৃতিদাতারা হলেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক ও মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি।

অন্য এক পৃথক বিবৃতিতে এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। এর আগে, পাকিস্তানের দেয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাশরাফি বাহিনী।