নিজস্ব প্রতিবেদক : গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র কৃষি ভবনস্থ সম্মেলন কক্ষে বিএডিসি অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা অনুষ্ঠিত হয়। সভায় দু’বছর মেয়াদী সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নিয়োগ ও কল্যাণ (নিওক) বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলেউদ্দিন জুয়েল ও অর্থ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

