ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিদের খালেদার অভিনন্দন

Link Copied!

khaledaনিউজ ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলায় শ্রীলঙ্কাকে হারানোয় অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য করেন।
তিনি বিবৃতিতে বলেন, ‘আমি খুবই আশাবাদী। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের সফলতা এবং উত্তরোত্তর আরো বেশি কৃতিত্ব অর্জনে সক্ষম হবে। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত, তাতে আমিও তাদের নিয়ে গর্ববোধ করছি।’
ক্রিকেট দলের সাফল্যে দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান বেগম জিয়া।