ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার

Link Copied!

dolনিউজ ডেস্ক : ‘গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে সরকার ছাত্রলীগকে ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর অবর্ণনীয় অত্যাচার নির্যাতন চালাচ্ছে’ বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন বিশ্বাসের ওপর প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। পরে শাহবাগ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিবৃতিতে ছাত্রদল নেতৃদ্বয় বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার নতুন নতুন বর্বর পন্থা অবলম্বন করছে সরকার। তারই অংশ হিসেবে শিপন বিশ্বাসের ওপর এই নৃশংস হামলা। ছাত্রলীগকে দিয়ে সরকার শিক্ষার্থীদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। ছাত্রলীগের হৃদয়হীন অমানবিক কর্মকাণ্ডে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।’
তারা আরও বলেন, ‘ছাত্রলীগের মনে রাখা উচিত, শত অত্যাচার-নিপীড়নেও ছাত্রজনতাকে শৃঙ্খলাবদ্ধ করা যায়নি এবং যাবেও না।’
বিবৃতিতে ছাত্রদল নেতৃদ্বয় অবিলম্বে শিপন বিশ্বাসের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্রলীগের একগুঁয়েমি ও নিষ্ঠুরতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না।
এদিকে, এক পৃথক বিবৃতিতে শিপন বিশ্বাসের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।