ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ফলাফল মানেন না খালেদা

Link Copied!

Inuকুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচনে অংশ নিয়ে যখন বিএনপির নেত্রী পরাজিত হয়েছিলেন তখন সেই নির্বাচনের ফলাফল মেনে নেননি। বরং তারা সশস্ত্র বাহিনী ইজারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আবার তাদের উপর অনাস্থাও এনেছিলেন।’

শনিবার দুপুরে ভেড়ামারা ডিগ্রি কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিএনপি নির্বাচনী পদ্ধতিকে ব্যবহার করতে চায়। এবং সেই সুযোগে চক্রান্তের মধ্যদিয়ে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘বিএনপি ৯০ সালের পর থেকে যতোবার নির্বাচনে পরাজিত হয়েছে ততোবার তারা সশস্ত্রসহ সকল বাহিনীর ওপর অনাস্থা এনেছে।’ ‘তৃণমূল পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে কিনা’ বিএনপি নেতা রিজভী আহমেদ খানের এমন বক্তব্যের জবাবে জাসদের এই নেতা বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন যতোবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন প্রাক্কালে বিভিন্ন প্রার্থীরা ও রাজনৈতিক দলগুলো আলোচনা-সমালোচনা করে থাকে। কিন্তু নির্বাচনের পরে ত্রুটি-বিচ্যুতি মেনে সবাই ফলাফল মেনে নিয়েছে।’

পরে ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. বারীর সভাপতিত্বে এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন বক্তব্য দেন। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিার্থী ও অভিভাবকসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।