ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপার চাঁদপুর শাখা কমিটির পুনর্গঠন

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও মো. এমরান হোসেনকে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী ঘোষণা করা হয়েছে।
দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংগঠনের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও মো. এমরান হোসেন মিয়াকে সমন্বয়কারীর দায়িত্ব দিয়ে চাঁদপুর জেলা শাখা পুনগর্ঠন করা হয়।
এতে আরো জানানো হয়, স্থানীয় নেতা নুরুল হক বাচ্চু মিয়াজিকে আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাহজাহান, অ্যাডভোকেট লতিফ শেখ, শেখ আব্দুল মান্নান, শংকর নাগ, মিজানুর রহমান, এমদাদুল হক রুমন, আব্দুল আউয়াল মিজি, কাজী খায়রুল আলম পারভেজ, মান্নান মোল্লা, শওকত আকন্দ আলমগীর, সিরু মিজি, মিজান মোল্লা, আবুল কালামকে।