ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের জেএসডির সভাপতি আ স ম রব

Link Copied!

JSDনিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন দলটির প্রতিষ্ঠাতা আ স ম আব্দুর রব। একইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন আব্দুল মালেক রতন।

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে আগত প্রতিনিধিরা প্রত্যক্ষ ভোটে দলটির সভাপতি ও সাধারন সম্পাদককে পুনঃনির্বাচিত করেন। দলীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাউন্সিলে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ থেকে ২০১৯ সালের জন্য সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।

দলের দপ্তর সম্পাদক এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে ১৯১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, ১৭ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি ওয়ার্কিং কমিটি ঘোষণা করা হবে।