ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনডিপিকে আন্দোলনের পথ দেখালেন খালেদা

Link Copied!

NDPনিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলের পর আগামী এপ্রিলে পঞ্চম জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। এতে জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করতে চায় দলটি। বেগম জিয়াও এনডিপির কাউন্সিলে থাকার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এনডিপির নেতাদের বৈঠকে এমন মনোভাব দেখান খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হয়।

বৈঠকে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ২৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম সাগর, মঞ্জুর হোসেন ঈসা, আমিরুল ইসলাম টুকু; ভাইস চেয়ারম্যান মো. জামিল আহমেদ; যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

এনডিপির কাউন্সিল প্রসঙ্গে জানতে চাইলে দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, ‘বিএনপির কাউন্সিলের পর আগামী এপ্রিল মাসে আমরা কাউন্সিল করতে চাই। সেখানে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা প্রধান অতিথি হওয়ার প্রস্তাব দিয়েছি। ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, আগে আমাদের (বিএনপি) কাউন্সিল অনুষ্ঠিত হোক। তারপর আপনাদের (এনডিপি) কাউন্সিলের বিষয়টি দেখবো।’

তিনি আরও বলেন, ‘গত বছরের শেষের দিকে আমরা কাউন্সিল করতে চেয়েছিলাম। ম্যাডামও তখন কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। তবে অনিবার্য কারণে আমরা তখন কাউন্সিল করতে পারিনি।’

১৯৮৯ সালে এনডিপি গঠিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর দলটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১২ সালের ১৮ এপ্রিল গঠিত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ছিল এনডিপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এনডিপি দুইভাগে বিভক্ত হয়ে যায়। অবিভক্ত এনডিপির মহাসচিব আলমগীর মজুমদারের নেতৃত্বে দলটির খণ্ডাংশ জোট ত্যাগ করে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টে (এনডিএফ) যোগ দেয়। অন্যদিকে, চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বাধীন এনডিপির মূল অংশ বিএনপি জোটে থেকে যায়।

জানা যায়, বৈঠকে ২০ দলীয় জোটনেত্রী দল গুছিয়ে এনডিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি এনডিপিকে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, ঢাকা শহরে গ্যাসের সঙ্কট, পরিবেশবিদদের মতামতকে উপেক্ষা করে সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়গুলোকে জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান।