নিজস্ব প্রতিবেদক : গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে ‘নাগরিক সেবার উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পরিচালক এবং ইনোভেশন কমিটির টিম লিডার মো. আখতারুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক (স: দ:) ড. মো. তাসদিকুর রহমান, সঞ্চালনা করেন তুলা উন্নয়ন বোর্ডের মৃত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. মো. গাজী গোলাম মর্তুজা। তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা, উপ-পরিচালক, কটন এগ্রোনমিস্ট গণপ্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষকগণের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-পরিচালক কাজী আব্দুর রায়হান, প্রোগ্রামার জিএম ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (আইসিটি) ড. মো. নূরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা’র পরিচালক (কম্পিউটার ও জিআইএস) মো. আবেদ হোসেন চৌধুরী, কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক (মিডিয়া) ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
কর্মশালায় নাগরিক সেবার উদ্ভাবনী কৌশল, ধারণা, টিম বিল্ডিং, ইনোভেশন টিম ও কর্মপরিধি, ইনোভেশন টিমের বার্ষিক কর্মপরিকল্পনা, নাগরিক সেবায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা : করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। তা ছাড়া শুদ্ধাচার, Annul Performence Agreement, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (স: দ:) ড. মো. তাসদিকুর রহমান সরকারের উন্নয়নে বিশেষ করে প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং সরকারের রীতিনীতি মেনে কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ প্রদান করেন। নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন তুলাচাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের তথা গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা প্রদানের নির্দেশ প্রদান করেন।
তা ছাড়া সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্য গবেষণা কাজে আরও মনোযোগী ও আরও জাত উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের নির্দেশ প্রদান করেন এবং সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী বিশেষ করে শুদ্ধাচার, নাগরিক সেবার উদ্ভাবনী কৌশল, Annul Performence Agreement প্রভৃতি মেনে চলার পরামর্শ প্রদান করেন। পরিশেষে সভাপতি মো. আখতারুজ্জামান কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন এবং সরকারের রীতিনীতি মেনে কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ প্রদান করেন।

