ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে অন্ধকারে ঠেলে দিতেই পুরোহিত হত্যা

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : বিএনপি বলেছে, দেশকে গহীন অন্ধকারের দিকে ঠেলে দেয়ার লক্ষ্যেই পুরোহিত জগেশ্বর রায়কে হত্যা করা হয়েছে। ভয়ঙ্কর কোনো কুচক্রী গোষ্ঠীর মদদেই এই নৃশংস দুষ্কর্ম সংঘটিত হয়েছে। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপির বিবৃতিতে বলা হয়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরে সন্তগৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ জগেশ্বর রায়কে গত রোববার সকালে গলা কেটে হত্যা এবং মঠের অন্য পূজারিদেরকে গুলি ও ককটেলের আঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তারা চাপাতি, গুলি ও ককটেল ব্যবহার করে এই পৈশাচিক ঘটনা ঘটায়।

বিবৃতিতে মির্জা ফখরুল এই ঘটনাকে ‘কাপুরুষোচিত ও মানবতাবিরোধী ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে অবিলম্বে হত্যাকারিদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তিনি বলেন, ‘বর্তমান সময়ের সবচাইতে লোমহর্ষক ঘটনা ঘটানো হয়েছে পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা করার মাধ্যমে। যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা সভ্যতা, সংস্কৃতি ও মানবতার শত্রু। পশু শক্তিতে বলিয়ান হয়ে এরা অন্ধকারে বিচরণ করে। এদের কাছে সম্প্রীতি, সহানুভূতি ও সহমর্মিতার মানবীয় কোনো গুণাবলীই নেই। গহীন অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেয়াই হচ্ছে এদের চূড়ান্ত লক্ষ্য।’

বিদেশি নাগরিকদের হত্যার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘আবহমানকাল ধরে এ দেশের মানুষ অতিথিবৎসল। এ দেশের মানুষের কোনো অংশই কোনো বিদেশি নাগরিককে হত্যা করতে পারে না, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এক উজ্জ্বল ঐতিহ্য। যুগযুগ ধরে বাংলাদেশের লোক-সংস্কৃতিতে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছাবোধ আমাদের এক গৌরবদীপ্ত ঐতিহ্য। সুদীর্ঘকাল ধরে মানুষে মানুষে মিলনের বাণী আমাদের লোকসাহিত্যে বিধৃত হয়েছে। কোনো ধর্মগুরুকে হত্যার মতো ঘৃণ্য অপকর্ম বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই।’

তিনি দাবি করেন, ‘ভয়ঙ্কর কোনো কুচক্রী গোষ্ঠীর মদদেই হাতে গোনা নির্বিবেক কাণ্ডজ্ঞানহীন বিপথগামীরাই এই নৃশংস দুষ্কর্মগুলি সংঘটিত করছে। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না।’ বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পুরোহিত জগেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা এবং মঠের আহত পূজারিদের সুস্থতা কামনা করেন।