ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানে গণতন্ত্র আছে, বাস্তবে নেই

Link Copied!

Hannan-Shahনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্ অভিযোগ করে বলেছেন, সংবিধানে গণতন্ত্র আছে কিন্তু বাস্তবে তা নেই। আর মন্ত্রীরাই বলছেন, আগে উন্নয়ন তারপর গণতন্ত্র। কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি, হয়েছে আওয়ামী লীগের।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ধানের শীষ সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা করা হয়।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের ওপর নির্যাতন করছে। ক্ষমতাশীনরা আইন মানে না, তাই আইনের মাধ্যমে আমরা মুক্তি পাব সে কথাও বিশ্বাস করি না।’
আওয়ামী লীগ সরকার বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে ৫০ হাজার মামলা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘সরকার তাদের অপকর্ম ঢাকতে বিরোধীদের ওপর নানা রকমের চাপ প্রয়োগ করছে। তবে একদিন জনগণের ধ্বনিতে ক্ষমতাশীনদের বুলেটের আওয়াজও টিকবে না।’
সংগঠনের সভাপতি আকবর হোসেইন ভূইয়া নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।