ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কা নেই বিএনপিতে

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। সে অসন্তোষকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও বাড়তে পারে। মনোনয়ন না পেলে অনেকে অসন্তুষ্ট হবেন-এটা অস্বাভাবিক নয়। এতে বিএনপি দল হিসেবে শঙ্কিত নয়।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগের মত বড় দলে অনেক যোগ্য ও ত্যাগী নেতা-কর্মী থাকে। সুতরাং এসব দলে কিছু বিদ্রোহী প্রার্থী থাকবেই। কিছু বিদ্রোহীর জন্য মূল দলে তেমন কোনো প্রভাব পড়বে না।’

হান্নান শাহ বলেন, ‘স্থানীয় পর্যায় থেকে সুপারিশ আসার পর দল অনেক ভেবে-চিন্তে প্রার্থী মনোনয়ন দিচ্ছে। দল যাদের মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক। তবে সবসময় সবকিছু শতভাগ ঠিক হয় না, হবেও না। যেহেতু নির্বাচন হচ্ছে ধানের শীষ প্রতীকে, সেহেতু জনগণ বিদ্রোহীদের পক্ষে না গিয়ে প্রতীকেই ভোট দেবে।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে কোনো পরিবর্তন আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘এই পদটিতে যিনি আছেন তিনিই যোগ্য। আমরা তার নেতৃত্বকে সমর্থন করি। কাজেই এখানে পরিবর্তনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

কাউন্সিল ও নেতৃত্বে পরিবর্তন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি যে অবস্থায় রয়েছে সেটাকে আরো শক্তিশালী করা দরকার। আমাদের মহানগর কমিটি নিয়ে অনেক চিন্তা-ভাবনা করা হচ্ছে। কারণ যে দলের মহানগর কমিটি যত বেশি শক্তিশালী, সেই দল রাজনৈতিকভাবে তত বেশি শক্তিশালী। আমরা চাই সব সময় ত্যাগী ও যোগ্যদের নেতৃত্বে আনতে। আর যেকোনো পরিবর্তন বা সংশোধন করা হয় ভালোর জন্যই।’

তিনি আরো বলেন, ‘আমাদের তৃণমূল শক্তিশালী। দল, নেত্রী ও কেন্দ্রের প্রতি তাদের শতভাগ বিশ্বাস রয়েছে।’