ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবারের মধ্যে প্রার্থীদের তালিকা পাঠাতে আ.লীগের নির্দেশ

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূলকে আগামীকাল সোমবারের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গেলাপের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশের কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ জানুয়ারি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনি বোর্ড গঠিত হবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে বর্ধিত সভা করে এজন প্রার্থীর নাম সুপারিশ করবে। মনোনীত প্রার্থীর ভোটার নং ১২ ডিজিটসহ নাম এবং নির্বাচনি আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে।
তৃণমূলের সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত উল্লিখিত ছয়জনের নির্বাচনি বোর্ডের স্বাক্ষরসম্বলিত প্রার্থী চূড়ান্ত করে আগামীকাল সোমবারের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি প্রার্থীর ভোটার পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল ফোন নম্বর পাঠানো বাধ্যতামূলক।
পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপিতে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। ইতিমধ্যে প্রথম দফায় দেশের ৭৩৯টি ইউপিতে আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।