ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

Link Copied!

A.Legueব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও আশুগঞ্জ উপজেলা ইউনিয়নের আওয়ামী লীগের ১৬ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এ তালিকা ঘোষণা করা হয়। পরে রাতে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী মনোনয়নপ্রাপ্তদের কাছে দলীয় মনোনয়ন তুলে দেন।

আশুগঞ্জের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন চর চারতলা ইউনিয়ন থেকে আইয়ুব খান, আড়াইসিধা ইউনিয়ন থেকে ডা. মো. সেলিম মিয়া, দূর্গাপুর ইউনিয়ন থেকে জিয়াউল করিম খান সাজু, তালশহর ইউনিয়ন থেকে হাজী মো. আবু সামা, শরীফপুর ইউনিয়ন থেকে শাফি উদ্দিন চৌধুরী, লালপুর ইউনিয়ন থেকে মুর্শেদ মাস্টার, তারুয়া ইউনিয়ন থেকে ইদ্রিস মিয়া।

বাঞ্ছারামপুরের ৯ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন-তেজখালী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম তাজু, পাহাড়িয়াকান্দিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজীউর রহমান, সোনারামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন, দরিকান্দিতে উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম স্বপন, ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আমিনুল ইসলাম তুষার, রূপসদীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ মিয়া, ফরদাবাদে আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সেলিম, মানিকপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম ও ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মতিন।

এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার খবরে মনোনীত প্রার্থীদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা সবকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।