ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যথা সময়ে প্রার্থীদের নাম ঘোষণা হবে

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী নয়। তারপরও দল নির্বাচনে যাচ্ছে। দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। যথাসময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে যান ফখরুল।

শিশু হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্প্রতি দেশে অন্তত ৪০টি শিশু খুন হয়েছে।​এতে প্রমাণ হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।’

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কাউন্সিলের জন্য তিনটি জায়গায় অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অনুমতি মেলেনি।’

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে সরকার বিএনপিকে কাউন্সিলের অনুমতি দেবে।