ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক যুগ পর সুন্দরগঞ্জে আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

Link Copied!

A.Legue_গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে এ ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন এমপি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন।

পার্টির একাধিক সূত্র জানায়, বিগত ২০০৪ সালে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এতে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সভাপতি, গোলাম মোস্তফা আহমেদ সাধারণ সম্পাদক ও সাজেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী কাউন্সিলের নির্ধারিত সময় পেরিয়ে ১ যুগ গত হওয়ার পর আজ এই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

এতে মোট ৬৭টি পদের মধ্যে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সভাপতি পদে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন ও পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা আহম্মেদ, রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম ও মিজানুর রহমান মিজান। অপর ৬৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিল হচ্ছে না।